• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুরে ইফা কর্মকর্তার সাডেন ভিজিট

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সাডেন ভিজিট করলেন ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মো. সাদেকুল ইসলাম।


আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে তিনি চলে যান উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আটকুচি বিসমিল্লাহ মোড় জামে মসজিদে। সেখানে গিয়ে তিনি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এই কেন্দ্রটি উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে অবস্থিত। শিক্ষকের নাম শহিদুল ইসলাম। এত সকালে স্যারের উপস্থিতি দেখে চমকে উঠেন ওখানের ছাত্র শিক্ষক সবাই।
তবে খুশি হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মো. সাদেকুল ইসলাম। তিনি  ওখানে গিয়ে শিক্ষক -শিক্ষার্থীদের উপস্থিতি, পড়ালেখার মান ও সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে অত্যন্ত খুশি হয়েছেন ও  সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, হঠাৎ হঠাৎ এ রকম সাডেন ভিজিট করা হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা চৌকান্না থাকেন। আলহামদুলিল্লাহ, পড়াশোনার মানও বাড়ছে। তিনি মনে করেন, প্রত্যেক ডিপার্টমেন্টের উর্ধতন কর্মকর্তাদেরই এ রকম সাডেন ভিজিট করা উচিৎ। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজের মান উন্নয়ন ঘটবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা