নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তারাকান্দা থানা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতানের দিক নির্দেশনায় থানার এএসআই নজরুল ইসলাম, সোহেল রানা ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার বিষকা ইউনিয়নের আমছোলা গ্রামের আফতাব উদ্দিনের পুত্র। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি রুবেল মিয়াকে বুধবার (২০ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।