আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহে ভূয়া পুলিশ পরিচয়ে শিশু অপহরণের ঘটনায় আটক ১
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৪
এনামুল হক ছোটন :
ময়মনসিংহে ভূয়া পুলিশ পরিচয়ে শিশু অপহরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম আবুল কাসেম। কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.