• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুর সরকারি কলেজ ও স্কুল পরিদর্শন করলেন নতুন ইউএনও সাদিয়া ইসলাম সীমা

Reporter Name / ২২২ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজ ও স্কুল পরিদর্শন করলেন নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। প্রায় মাসখানেক আগে ফুলপুরে ইউএনও হিসেবে যোগদানের পর আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ফুলপুরের সরকারি কলেজ ও সরকারি স্কুল পরিদর্শন করেন।


কলেজে পৌঁছার পর শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অফিসে বসে শিক্ষকদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। ক্লাসরুমে যান। শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। ফরম ফিলআপসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। শিক্ষার মান, পরিবেশ পর্যবেক্ষণ করেন। নতুন ভবনটিও ঘুরে দেখেন।

এসময় উনার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর প্রমুখ। নতুন ইউএনওকে পেয়ে কলেজ কর্তৃপক্ষ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকরাম হোসাইন, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও সহসাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ এসময় অনেকেই উপস্থিত ছিলেন।

ফুলপুর সরকারি কলেজ থেকে ফিরে ইউএনও ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের সার্বিক আদর আপ্যায়ন ও অমায়িক ব্যবহারে মুগ্ধ হন নতুন ইউএনও এবং সবার সাথে মনখোলা কথাবার্তা বলেন ও প্


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা