
মো. আব্দুল মান্নান :
দেশের ৫১৬টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৮ হাজার নকল নবিশের চাকরি জাতীয়করণের জন্য এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। গত এক মাস আগে এ কর্মসূচি শুরু হয়।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ফুলপুর সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা যায়, নকল নবিশরা কর্মবিরতিতে রয়েছেন। এর ফলে কেউ তাদের জমির নকল উঠাতে পারছেন না এবং জমি খারিজও করাতে পারছেন না। একই কারণে জমি বেচাকেনা করা যাচ্ছে না। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ এক্সট্রা মহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন ফুলপুর শাখার সভাপতি মো. মাহফুজুল হক বলেন, এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। গতকাল সোমবার আমাদের এ আন্দোলনের এক মাস পূর্ণ হলেও সরকার কোন কর্ণপাত করছেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় দিক নির্দেশনা অনুযায়ী আমাদের আন্দোলন চলবে। এসময় বাংলাদেশ এক্সট্রা মহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন ফুলপুর শাখার সহ-সভাপতি ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক আশরাফুন্নাহার, সুলতানা ইয়াসমিন ইতি, তাসলিমা আক্তার রেখা, আবু বকর সিদ্দিক রবিউল, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
* ছবি সংগ্রহীত।