• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

কোন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যে মামলায় কখনো হয়রানি করা হবে না — নবীনগর থানার নতুন ওসি

Reporter Name / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নতুন ওসি মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নবীনগর থানায় আমি ওসির দায়িত্বে থাকাকালীন কোন নিরপরাধ ব্যক্তিকে কখনও কোন মিথ্যে মামলায় অযথা ‘হয়রানি’ করা হবে না। এ বিষয়টি আপনাদেরকে (সাংবাদিক) আজ সুনিশ্চিত করতে পারি’। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নবীনগর থানা প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সাথে নবীনগরের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দৃঢ়তার সাথে তিনি এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জওয়াবে বলেন, থানায় মিথ্যে মামলা হয়তো কেউ দায়ের করতে পারেন। তবে পুলিশের পক্ষ থেকে সেই মামলার যথাযথ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। সেটির নিশ্চয়তাও আপনাদের (সাংবাদিক) মাধ্যমে গোটা নবীনগরবাসিকে আজ আমি আশ্বস্থ করতে চাই।
এসময় তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
তবে খোদ্ পুলিশের কেউ কেউ মাদকের সাথে জড়িত থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নানাভাবে উৎকোচ সংগ্রহ করে থাকে!
সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জওয়াবে বগুড়ার অধিবাসি ও জেলার সরাইল থানা থেকে নবীনগর থানায় গত ১৩ নভেম্বর যোগ দেয়া নবাগত ওসি আবদুর রাজ্জাক দৃঢ়তার সাথে বলেন, ‘মাদকের সাথে নবীনগর থানার কোন পুলিশের ন্যুন্যতম সম্পৃক্ত থাকার সত্যতা পাওয়া গেলে, সেই পুলিশকে এই থানায় (নবীনগর) একদিনও রাখা হবে না। সেটিরও নিশ্চয়তা আজ দিয়ে গেলাম।
ওসির সঙ্গে সাংবাদিকদের এ মতবিনিময় সভায় এ সময় নবীনগর থানার দ্বিতীয় কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আক্কাস আলীসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

*
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০১৭১১৪৪৫৭৯১


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা