• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই ফুলপুরে রংসাইডে ঢুকে প্রাইভেট কারকে ধাক্কা, যাত্রীরা প্রাণে রক্ষা, ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি

ফুলপুরে ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে মোবাইল কোর্ট

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন।


জানা যায়, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মোট ৭টি মামলায় ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়। অভিযান চলাকালীন ফুলপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা