• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার 

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর গোল চত্বর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুর গোলচত্তর মনুমেন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নোংরা বস্ত্র পরিহিত অবস্থায় কম্বল গায়ে গোল চত্বরে শোয়া ছিল ওই যুবক। ধারণা করা হচ্ছে, রাতে সে ওখানেই ছিল। পরে দুপুরের দিকে ওই যুবককে নড়াচড়া করতে না দেখে মারা গেছে বলে পথচারীদের সন্দেহ হলে ফুলপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় তিন সদস্য বিশিষ্ট একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে দিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশটি থানায় নিয়ে রাখা হয় এবং উহা সনাক্ত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়া হয়। অবশেষে তার পরিচয় সনাক্ত করা হয়। এ যুবকের নাম নয়ন (২৯)। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বেপারী ও হাসিনা বেগমের পুত্র। এসআই তরিকুল বলেন, তার পরনে নোংরা কাপড় চোপড় ছিল। একটি কম্বল বিছিয়ে শোয়া ছিল। দেখে মনে হচ্ছিল নেশাখোর ও মানসিক ভারসাম্যহীন, পাগল।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন,  সে মানসিক ভারসাম্যহীন ছিল। তিন মাস আগে নিখোঁজ হয়। তার মৃত্যু  সংবাদ পেয়ে তাকে নিতে স্বজনরা পথে রয়েছেন। আসলে নয়নের মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা