মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ছোটশুনই ঘাটপাড় বাজার এলাকায় আলহাজ্ব আকবর আলী সাহেবের বাড়ি সংলগ্ন কাসেমুল উলূম মহিলা মাদরাসায় ২য় ইসলামী মহাসম্মেলন ২২ ডিসেম্বর বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন জামিয়াতুল হুমাইরা লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোমেনশাহী মসজিদুত তাকওয়ার ইমাম ও খতীব মাওলানা আব্দুল আজিজ ও অত্র প্রতিষ্ঠানের জমিদাতা আলহাজ্ব আকবর আলী বেপারী।
সভায় প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন মুফতী মিজানুর রহমান বুখারী, সিলেট। আর প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ঢাকার মুফতী ফয়জুল্লাহ নোমানী।
এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান করবেন ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজ মসজিদের ইমাম ও খতীব মাওলানা গোলাম মাওলা ভুঁইয়া, কিশোরগঞ্জের মুফতী মুখলেছুর রহমান, ময়মনসিংহের মুফতী মুহিব্বুল্লাহ, ফুলপুরের মুফতী বুরহান বিন হাবিব, মুফতী মুস্তাফিজুর রহমান মিছালী, মুফতী জুবায়ের আহমাদ, মুফতী সালমান, মুফতী মনিরুজ্জামান, মাওলানা আব্দুল হেকিম, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা মুবারক হোসেন, মাওলানা মুমতাজুল করিম ও মাওলানা মোজাহারুল ইসলাম।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটি (ময়মনসিংহ বিভাগ)-এর সহ-সাধারণ সম্পাদক সুজাউদ্দৌল্লা সুজা। সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রামভদ্রপুর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, সমাজসেবক সালাহ উদ্দিন ও ওয়ার্ড মেম্বার সফির উদ্দিন।
মাহফিল পরিচালনায় থাকবেন রাকিবুল হাসান ও হাফেজ ফয়সাল। সভায় জিকিরের সাথে যোগদান করার জন্য মাদরাসার সভাপতি বাবর আলী ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নূর হোসাইন সকলকে আহ্বান জানিয়েছেন।