আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জমিয়তের কমিটি ঘোষণা, সভাপতি মাওলানা রাইহান, সি. সহসভাপতি মাকসুদ, সম্পাদক আওলাদ
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ রোডে সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রাইহানকে সভাপতি, তিলাটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাকসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি ও গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হুসাইনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট অপূর্ণাঙ্গ কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। পরবর্তী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ময়মনসিংহ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতী মাহবুবুল্লাহ কাসেমী। এসময় জমিয়তে উলামায়ে ইসলাম ফুলপুর শাখার সাবেক সভাপতি আল্লামা আইনুদ্দীনের সভাপতিত্বে ও আদর্শ মাদরাসার সিনিয়র মুদাররিস মুফতী শামছুল হকের সঞ্চালনায় 'জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেযাম' প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর সহসভাপতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি আল্লামা ফরিদ হাবিবুল্লাহ রুশদী, জেলা সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী প্রমুখ। নবঘোষিত ফুলপুর উপজেলা শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি পীরজাদা মাওলানা ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মানিক, সহসম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহসম্পাদক মাওলানা মোখলেছুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়াতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আমির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবুল বাশার ও অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহীম। নবঘোষিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, বালিয়া মাদরাসার শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক, বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম ফুলপুর শাখার সাবেক সভাপতি আল্লামা আইনুদ্দীন, বালিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করিম, জামিয়াতুল হুমাইরা লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুহিউদ্দীন, শায়খে বালিয়া গিয়াছ উদ্দিন (র.)-এর খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন ও ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাইনুদ্দীন। সবশেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন সানাই কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ গেট, গোল চত্বর, বাসস্ট্যান্ড ও থানা রোড হয়ে ফুলপুর আদর্শ মাদরাসায় গিয়ে শেষ হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.