মো. আব্দুল মান্নান :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে পৌরসভার সাহাপুর বাজার মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলপুর পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে। ৪নং ওয়ার্ড বিএনপি নেতা শামছুদ্দিন খাঁনের সভাপতিত্বে, আব্দুল মোতালেব শহীদের সঞ্চালনায় আসাদুজ্জামান রুবেলের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, ময়মনসিংহ উঃ জেলা বিএনপি’র ১নং সদস্য, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খাঁন, উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।