মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাতুলী গ্রামের আটানি বাড়ির কৃতি সন্তান ধলি শাপলা ইটভাটার প্রোপ্রাইটার আলহাজ্ব ডা. আবুল কাসেম আর নেই। তিনি আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে স্ট্রোকজনিত কারণে ঢাকার মহাখালী ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মরহুমের ভাগ্নে মাওলানা আজহারুল ইসলাম দুলাল উনার মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তার আবুল কাসেম অত্যন্ত ভাল একজন মানুষ ছিলেন। নামাজী ও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হজ্ব আদায় করেছেন। উনার বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন ইপিআই পদে চাকরি করেন আর ছোট ছেলে মাসউদুর রহমান রূপসী ইউনিয়নের একজন ইউপি মেম্বার। বড় মেয়ে হুরেনা কাশফী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী মাসউদুর রহমান একজন প্রাইমারি স্কুল টিচার। আর ছোট মেয়ে ডা. কুসুম। উনার স্বামী ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের সাবেক সিএ মোহাম্মদ আব্দুল মজিদ। বর্তমানে তিনি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত আছেন। মরহুমে সহধর্মিণী জাহানারা খাতুনও একজন সরকারি চাকরিজীবী ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানাজায় শরীক হওয়ার আবেদন জানিয়ে মরহুমের জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে।