মো. আব্দুল মান্নান :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত হন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারাকপুর গ্রামের মাহিন। ১৮ জুলাই তিনি নিহত হন। নিহত মাহিন ওই গ্রামের মো. গাজী মাহমুদের ছেলে। তার বাবা একজন গরিব মানুষ।
দীর্ঘ কয়েক মাস পর আজ শুক্রবার (১৫ নভেম্বর) নিহত মাহিনের পরিবারের পাশে দাঁড়ান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক (মেডিসিন) ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামের কৃতি সন্তান আমজাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার মেম্বার ডাঃ এ. কে. এম. আমিনুল হক। তিনি মাহিনের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তাদের যে কোন বিপদ আপদে পাশে থাকবেন বলে পরিবারকে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল হক, ডাঃ সাইদুল হক, মোজাম্মেল হক, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, নজরুল ইসলাম বাবুল, এমদাদুল হক প্রমুখ।