• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে বালিয়া মোড় টু আমুয়াকান্দা স্কুল পর্যন্ত পাকা সড়কে ভাঙন

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বালিয়া মোড় থেকে কলের বাড়ি ও কাজী বাড়ি হয়ে আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙে গেছে।
ঢাকা-ফুলপুর আঞ্চলিক মহাসড়ক থেকে এই সড়কটিতে ঢোকার মুখেই রয়েছে বড় ভাঙন।

এর একটু সামনে গেলে কলের বাড়ির সামনে মেহগনি গাছ সংলগ্ন স্থানে সড়কের অনেকটা পাড় ভেঙে গেছে। আরেকটু সামনে যাওয়ার পর দুই জায়গায় সড়কের মাঝখান থেকে ইট, বালু ও সুরকি সরে গিয়ে কাঁচা রাস্তার মত মাটি বের হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এছাড়া আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও অল্প ভাঙন আছে এবং বালিয়া মোড় থেকে আসা এই সড়কটি পয়ারী রোডে গিয়ে যুক্ত হয়েছে। পয়ারী রোড থেকে স্কুলে ঢোকার সড়কটি একটু নিচু হওয়ায় বৃষ্টির সময় সব পানি গড়িয়ে গিয়ে স্কুল আঙিনায় জমে। যে কারণে অল্প বৃষ্টিতেই আমুয়াকান্দা প্রাইমারি স্কুল মাঠ ডুবে যায়। শিক্ষার্থীদের তখন  খেলাধুলা তো বটেই চলাচলেও সমস্যা হয়। এমনকি ক্লাস বন্ধ হয়ে যায়।

এছাড়া ফুলপুরের ঐতিহ্যবাহী এই আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে আশপাশের কিছু গাফেল মানুষ ওখানে ময়লা আবর্জনা ফেলে স্কুল আঙিনার পরিবেশ নষ্ট করছেন। স্কুল গেট ও এর আঙিনাকে ময়লার ভাগাড় বানিয়ে ফেলেছেন। ওই সড়কের ভাঙন সংস্কার করণসহ বিষয়টি দেখার জন্য ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও ফুলপুর পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা