• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

গোপন বৈঠকের সময় তারাকান্দায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৫ ইউপি সদস্য 

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দায় গোপন বৈঠকের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার ৫ নং বালিখাঁ ইউনিয়নের পাঁচজন ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে বালিখাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের বাড়িতে গোপন বৈঠনের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বালিখাঁ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার নূরুল আমিন সরকার (৫৫), ৩নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম (৫২), ৪নং ওয়ার্ড মেম্বার ফয়সাল আহমেদ ছফির (৩৮), ৫নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম (৩৮) ও  ৯নং ওয়ার্ড মেম্বার হামিদুল ইসলাম (৪০)।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিখাঁ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে এই ৫ ইউপি সদস্যকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদেরকে তারাকান্দা থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে (১০ নভেম্বর) নূর হোসেন দিবসকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গোপন মিটিংয়ের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ইউপি সদস্যদের ১০ নভেম্বর বিকালে তারাকান্দা থানায় দায়েরকৃত একটি  মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা