অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর) ধোবাউড়া থানার পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, গলইভাঙ্গা গ্রামের নজরুল মেম্বার, এরশাদ বাজারের নজরুল ডাক্তার, নিলয় কাউন্টার মাস্টার গিলাগড়া গ্রামের মঞ্জুরুল হক, সিঙ্গুরা গ্রামের মাসুদ মিয়া ও কলসিন্দুরের শফিকুল ইসলাম। ধোবাউড়া থানা পুলিশ জানায়, আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে।