• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

জামিনে মুক্তি পেলেন ফুলপুর উপজেলা জামায়াতের আমীর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মামলার আসামি মাহবুব মন্ডল

Reporter Name / ২৬৩ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
জামিনে মুক্তি পেলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মামলার আসামি আলহাজ্ব মো. মাহবুব আলম মন্ডল। ১০-১২ বছর পলাতক থাকার পর গত ১৬ মাস আগে ময়মনসিংহে পুলিশের হাতে আটক হয়েছিলেন এই জামায়াত নেতা। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১২-১৩ বছর। তখন তিনি একজন শিশু ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও লুণ্ঠনসহ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ফুলপুর থানা ও পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।
অবশেষে সোমবার তার মুক্তির আদেশ হয় এবং যাবতীয় অফিসিয়াল কার্যক্রম শেষে বুধবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
মাহবুব মন্ডল ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাখাই গ্রামের মৃত বসির উদ্দিন মন্ডলের পুত্র। তার স্ত্রী বেঁচে আছেন। এছাড়া উনার একমাত্র ছেলে মামুন ও তিন মেয়ে রয়েছেন। জামিনে মুক্তি পাওয়ায় পরিবারের সদস্যদের মাঝে বাঁধভাঙা খুশি বিরাজ করছিল। যেন নতুন জীবন পেলেন মাহবুব মন্ডল আর তার সন্তানরা পেল বাবার পুনর্জন্ম। একই অবস্থা উপজেলা জামায়াত শিবিরেও। নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। তাদের মাঝে বইছে খুশির বন্যা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা