আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহে ৭ নভেম্বর পালন করলো বিএনপি
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৪
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহে ঐতিহাসিক ৭ নভেম্বর পালন করলো বিএনপি। আজ শনিবার (৯ নভেম্বর) তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। এ উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপি, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও বিএনপি নেতা ডা: মাহবুবুর রহমান লিটনসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.