মো. আব্দুল মান্নান :
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টায় বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) -এর আহ্বায়ক কমিটির উদ্যোগে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ভাই, আহ্বায়ক এম রায়হান ভাই, সদস্য সচিব আলপনা আপা ও নেতৃবৃন্দসহ অনেকেই অংশ নিয়েছেন। সুন্দর আলোচনা হয়েছে।

আলোচনাশেষে শ্রদ্ধেয় আহ্বায়ক এম রায়হান ভাই ৫টি উপকমিটি (গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটি, সদস্য যাচাই বাছাই উপকমিটি, প্রচার ও প্রকাশনা উপকমিটি, সাংগঠনিক উপকমিটি ও সাংবাদিক সহায়তা উপকমিটি) ঘোষণা করেছেন। এছাড়া তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন ‘সর্বোচ্চ পর্ষদ’ ও বিশেষায়িত ঢাকা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপকমিটিগুলোর মধ্যে একটি হলো সাংগঠনিক উপকমিটি। এর উপদেষ্টা আমাদের রাঙামাটির বন্ধু বৈশাখী টিভির সাংবাদিক সুদক্ষ অভিজ্ঞ মান্যবর গুণী মানুষ কামাল উদ্দিন ভাই। এই উপকমিটিতে কুমিল্লা লাকসামের কালের কণ্ঠের প্রতিনিধি শ্রদ্ধেয় বড়ভাই মুজিবুর রহমান দুলালকে আহ্বায়ক ও পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বন্ধু স্বাধীন বাংলার সাংবাদিক সোহেল সর্দারকে সদস্য সচিব করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে দুইজনকে। একজন হলেন খাগড়াছড়ির বন্ধু কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক হাসান আল মামুন ভাই ও ময়মনসিংহের ফুলপুর থেকে রাখা হয়েছে মো. আব্দুল মান্নানকে। আবারও শোকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ, আমি কল্পনাও করিনি যে, এরকম স্থান দিয়ে উনারা আমাকে সম্মানিত করবেন। কেননা, যারা আমাকে এ মহান দায়িত্ব দিয়েছেন তাদের সাথে আমার পরিচয় অল্প দিনের, অল্প সময়ের। পূর্ব পরিচয় নেই। তারা তো আমাকে চিনেন না। অনলাইনে, টকশোতে বা পদ্মাপাড়ে ক্ষণিকের দেখাতে যতটুকু কথাবার্তা হয়েছে হয়তো এতে আন্দাজ করেছেন যে, এই লোকটিকে এই দায়িত্বটি দিলে পারবেন। সেই আন্দাজ থেকেই হয়তো আমাকে এ দায়িত্বটি দিয়েছেন। আল্লাহ তায়ালা যেন উনাদের এই ধারণার মধ্যে বরকত দান করেন। সবার নিকট দোয়া চাই। প্রিয় পাঠক বন্ধুরা, এই উপকমিটিতে যাদেরকে সদস্য করা হয়েছে আমার জানা মতে, উনারা আরও দক্ষ, অভিজ্ঞ, বিচক্ষণ ও জ্ঞানীগুণী মানুষ। আশা করি উনাদের নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ধারণা অনুযায়ী কাজ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এ উপকমিটির সদস্য হিসেবে আছেন, গ্লোবাল টিভির সাংবাদিক ইউনুস আলী ভাই, নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের কালের কণ্ঠের প্রতিনিধি গাজী মোবারক ভাই ও দৈনিক ইত্তহাদ নিউজের সাংবাদিক বরিশালের বন্ধু মামুনুর রশীদ নোমানী ভাই। সকলের প্রতি দোয়া ও ভালবাসা রইলো।