• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গোল চত্বর, বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে পূবালী ব্যাংক পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে গ্রীণ রোডের মাথায় আয়োজিত এক পথসভায় যোগ দেয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দেয়।
পথসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা