মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বন্যাক্রান্ত ১০০ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বিকাল ৩টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে জনকে ১০০ প্যাকেট খাবার, জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ইত্যাদি দেওয়া হয়।
ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সচিব শয়ন সরকার, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।