মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ উপলক্ষে জনসভা ও র্যালি করা হয়েছে। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে যোগ দেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এছাড়াও ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।