• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

প্রকৃত মানুষদের সাথে সম্পর্ক রাখলে যা হয়

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মো. শাহজাহান মিয়া :
প্রকৃত মানুষদের সাথে প্রকৃত সম্পর্ক রাখলে কেমন হয় এর নমুনা উপস্থাপন করছি :
আমি একেবারেই ছোট একটি সেবামূলক সরকারী জব করি।  তবে যেসব এলাকায় পোস্টিং হয় সেসব এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আমি বর্তমানে হালুয়াঘাটে কর্মরত তবে সন্তানদের পড়াশুনার স্বার্থে পূর্বের কর্মস্থল ফুলপুরে পরিবারসহ বসবাস করে আসছি।


ফুলপুর ফায়ার সার্ভিসের ভেতরে মসজিদ না থাকায় ফুলপুর ফায়ার সার্ভিসের স্টাফেরা ছোট করে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। আর আমার সাথে যেহেতু সকল শ্রেণি পেশার মানুষের সুসম্পর্ক রয়েছে তাই আমার সহকর্মীরা এ ব্যাপারে আমার সহযোগিতা চেয়েছেন।

আপনারা জানেন, আমি এক প্রকার পাগল মানুষ। কেউ যদি আমার কোন হেল্প চায় তাহলে আমি পাগল হয়ে ছুটে যাই। যতক্ষণ পর্যন্ত তার হেল্প না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার ভাল ঘুম হয় না।

মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া যে, অল্প কিছু মানুষের সাথে কথা বলে তাদের নিকট আমার সহকর্মীদের পাঠিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য। ভালো রেজাল্ট পেয়েছি।

এ ব্যাপারে হালয়াঘাটের এক মানবিক মানুষ শ্রদ্ধেয় সালমান ওমর রুবেল ভাইকে একটু স্মরণ করেছিলাম। তিনি অনেক ব্যস্ত মানুষ। ব্যবসায়িক এবং রাজনৈতিক নানা কাজে ব্যস্ত থাকেন। তবুও আমার মেসেজ দেখে রিপ্লাই দিতে দেরি করেননি ভাইটি আমার। আমি উনার নিকট শুধু মসজিদের চালের উপরের টিনগুলো চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে বললেন, বেড়ার টিন কি ব্যবস্থা হয়ে গেছে? আমি বললাম, না  ভাই। তবে ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ। উত্তরে সঙ্গে সঙ্গে তিনি  বললেন, ‘আপনাদের মসজিদ দেখে আমার খুব পছন্দ হয়েছে। এর সমস্ত টিন আমি দিব। আমার আব্বার নামে।’  আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। ভালো কাজে রেজাল্ট ভালোই হয়। এর জ্বাজ্জল্যমান উদাহরণ এটি। মহান আল্লাহ তায়ালা যেন উনার নেক মকসাদগুলো পূরণ করে দেন এবং উনার আব্বাকে জান্নাতে আলা মাক্বাম দান করেন।

প্রিয় পাঠক, আরও কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়। তারা হলেন, গ্রামাউসের আব্দুল খালেক ভাই, সূচনা ব্রিকস Zakir Hossain Sumon ভাই, সবুজ বাংলা রাইস মিল, নাহিন ব্রিকস, ASB ব্রিকস, দোয়েল ব্রিকস Jahidul Islam Masum ভাই, ফুলপুর ফিলিং স্টেশন আশিক ভাই, উত্তরা ফিলিং স্টেশন আরও অনেকে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করে যাবো আল্লাহ তায়ালা যেন তাদেরকে এর উত্তম বদলা দান করেন।

লেখক :

ফায়ার ফাইটার

হালুয়াঘাট স্টেশন, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা