• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে নতুন ইউএনওর ভেজাল বিরোধী অভিযান, দুই দোকানিকে জরিমানা, বাকিদের সতর্কতা

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়।

এছাড়া ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ -এর আওতায় আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী বাবুল স্টোর ও সুবহানাল্লাহ স্টোরকে যথাক্রমে ১০০০ ও ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। একইসাথে সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং পলিথিনের ব্যবহার বন্ধ করার বিষয়ে সচেতন করা হয়। অভিযানে ফুলপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা