• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকসহ মোট ৮৪ জন পেলেন অ্যাওয়ার্ড

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

জুরি বোর্ডের সদস্য দৈনিক অধিকার পত্রিকার সম্পাদক লেখক তাজবীর সজিব ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ড. ইদ্রিস খানসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও কৃতি সাংবাদিকসহ ৮৪ জন পেলেন বর্ষসেরা সাংবাদিক অ্যাওয়ার্ড। গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রতিদিনের কাগজ ও বনেকের উদ্যোগে তাদেরকে মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ দেওয়া হয়। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলরুমে ওই অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম আসাদ। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক খায়রুল আলম রফিকের সঞ্চালনায় পুরস্কার প্রাপ্তদের কয়েকজন হলেন, রঞ্জক রিজভী- উপস্থাপক ও সাবেক বার্তা সম্পাদক এসএ টিভি, রাকিবুল হাসান- স্পোর্টস এডিটর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাজবীর সজীব- সম্পাদক, দৈনিক অধিকার ও সহকারী অধ্যাপক সোনারগাও ইউনিভার্সিটি, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ড. মো. ইদ্রিস খান, দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, দৈনিক গনধব্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক উত্তরা নিউজের সম্পাদক তারেকউজ্জমান খান, মোহাম্মদ মাসুদ, সম্পাদক দৈনিক সবুজ বাংলাদেশ,  মো. জাকির হোসেন, সম্পাদক দৈনিক খবর বাংলাদেশ, এইচ এম এস তারেক ভুঞা, সম্পাদক স্বাধীন নিউজ২৪.কম, মো.  আমিরুল ইসলাম আসাদ, প্রধান সম্পাদক বিডি২৪লাইভ.কম,  খায়রুল আলম রফিক, প্রধান সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ, সোহাগ আরেফিন, সভাপতি-চট্টগ্রাম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন, ফরিদুল মোস্তফা খান, সম্পাদক-প্রকাশক দৈনিক কক্সবাজারবাণী প্রমুখ। এছাড়া প্রতিদিনের কাগজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন, চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা (সমকাল, কেন্দুয়া),  এনামুল হক বাবুল (আমাদের সময়, নান্দাইল) ও মনোনেশ দাস (ইত্তেফাক, মুক্তাগাছা)।

এ বিষয়ে লেখক তাজবীর সজীব বলেন, আমরা রিপোর্টের মান বিষয়বস্তু খেয়াল রেখে বাছাই করেছি। প্রতিদিনের কাগজ মিডিয়া অ্যাওয়ার্ডের পর আমার কাছে মনে হয় প্রতিদিনের কাগজ মিডিয়া অ্যাওয়ার্ড সাংবাদিকদের জন্য বড় আয়োজন। এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের আরও উৎসাহিত করবে।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক জানান, ১৩টি ক্যাটাগরিতে তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ভবিষ্যতে সাংবাদিকদের সম্মানিত করার বিষয়ে আরও ব্যতিক্রমী চিন্তা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা