আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ময়মনসিংহে আটক
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মি. শশধর সেন ময়মনসিংহে আটক হয়েছেন। শনিবার দিবাগত রাতে অর্থাৎ আজ রবিবার (৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে ময়মনসিংহ শহরের সানকীপাড়ার ভাড়া বাসায় আত্মগোপনে থাকাবস্থায় সেনাবাহিনী তাকে আটক করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জেলা ডিবি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.