• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাতের ষড়যন্ত্র প্রতিহত করা হবে — প্রিন্স

Reporter Name / ৯৯ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মো. আব্দুর রাজ্জাক :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাতের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভূবনকূড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণকালে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স ট্রাম্পের সমালোচনা করেন। ট্রাম্পের টুইটের সমালোচনা করে প্রিন্স বলেন, বাংলাদেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট আছে।এবারের দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের জনগণ স্বাধীনভাবে পূজা উদযাপন করেছেন। আওয়ামী লীগ আমলে ২০১৯ সালের ১৭ জুলাই ওয়াশিংটনে হোয়াইট হাউসে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কথা আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করলেও সে সময়ে তিনি টু শব্দটি উচ্চারণ করেননি। কিন্তু এখন আমেরিকার নির্বাচনের আগ মুহুর্তে ভারত ও আওয়ামী লীগের উস্কানীতে সংখ্যালঘু নির্যাতনের কল্প কাহিনী প্রচার করে নির্বাচনী বৈতরণি পার হতে চান তিনি। তিনি বলেন, বর্তমানে বিশৃঙ্খলা বিরাজমান নয় বরং আওয়ামী ফ্যাসিস্ট আমলের চরম বিশৃঙ্খলা থেকে দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা হচ্ছে। আধিপত্যবাদী শাসনের অবসান হয়েছে। এতেই পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের প্রভু আধিপত্যবাদী শক্তির গাত্রদাহ শুরু হয়েছে। তিনি বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাতের যে কোনো ষড়যন্ত্র প্রয়োজনে রক্ত দিয়ে হলেও প্রতিহত করা হবে।
সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দূর্নীতি, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। তারপরও সরকারকে বলবো, অন্য প্রকল্প থেকে অর্থ কাট ছাট করে হলেও সেই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ব্যয় করুন। তিনি বলেন, বিএনপি এখনও বিরোধী দলে। আগামী নির্বাচনে জনগণ দয়া করে ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে দরিদ্র মানুষের উন্নত জীবনের জন্য কর্মসূচি গ্রহণ করা হবে।বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার সহায়তা পাবে। পল্লী রেশনিং চালু করবে এবং প্রত্যেক নাগরিকের জন্য র্নির্দিষ্ট চিকিৎসক, ফ্রি চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করবে। তিনি বলেন, হালুয়াঘাট, ধোবাউড়ার দুঃখ এই এলাকায় কল কারখানা নেই। কর্মসংস্থানের সুযোগ নেই। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকারে ফিরলে হালুয়াঘাট ধোবাউড়ায় কর্মসংস্থানের লক্ষ্যে কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

বিএনপি নেতা হাফিজ উদ্দিন বিএসসির সভাপতিত্বে ও আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, রমজান আলী জহির, তাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা সারোয়ার হোসেন তায়েব, অন্তর আকন্দ, রাইসুল ইসলাম রাফিন,
পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা রমজান আলী জহির, জাকির হোসেন, রুহুল আমিন, আবদুল আজিজ, মোঃ শাহীন, দুলাল মিয়া, যুবদল নেতা মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রিন্স বাঘাইতলা ঈদগাহ ময়দানে স্থানীয় সাবেক ইউপি সদস্য নেকবর হোসেনের জানাজায় উপস্থিত হন এবং লক্ষীকূড়ায় বিলুপ্ত জাগ দলের তৎকালীন সভাপতি মরহুম মেজর (অব:) আবদুর রশিদের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় তিনি হলুয়াঘাটের শাপলা বাজারে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির কার্যালয় পরিদর্শন করেন এবং সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সবশেষে রাতে তিনি খয়ড়াকুড়ি গ্রামে শ্যামাপূজা ও দিপাবলীর অনুষ্ঠানে যোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের জনগণকে শুভেচছা জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা