মো. আব্দুল মান্নান :
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) -এর পক্ষ থেকে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইশড রিসার্চ প্রফেসর, ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজি রিসার্চ সেন্টারের হেড ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান বিশ্বসেরা বিজ্ঞানী ড. সাইদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে ওই সম্মাননা দেওয়া হয়।
জানা যায়, ডুয়েট কর্তৃক ড. সাইদুরকে দেওয়া সম্মাননা ছিল একটি ব্যতিক্রমী সম্মাননা।

এ ব্যাপারে তিনি বলেন, এটা আমাকে মুগ্ধ করেছে এবং বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা সংস্কৃতিকে উন্নত করতে ডুয়েট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে অনুপ্রাণিত করবে। এসময় ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।