• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাদিউর রহমান মাহাদীকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।


জানা যায়, মাহাদী বর্তমানে কারাগারে রয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তার ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের নেতাকর্মীদেরকে তার সাথে সাংগঠনিক কোনরূপ সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা