নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলনকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) বেলা দেড়টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগ ছাড়াও আগের আরেকটি মামলা রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আটক করার পর ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।