আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জমিয়তের কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় শেরপুর রোড মোড়ে হাজী কমিউনিটি সেন্টারে কাউন্সিল হওয়ার কথা ছিল।

সেই লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত নেতাকর্মী এসে হাজির হলেও ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত না হওয়ায় ফুলপুর জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুকী।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলা জমিয়ত নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে ফুলপুরে কাউন্সিল অধিবেশনের বিষয়টি ভুলবশতঃ সময়মত জানাতে না পারায় অধিবেশনে আসতে পারেননি তিনি। এজন্য আপাততঃ কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে তারিখ জানানো হবে।

এসময় জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার সাবেক মুহতামিম মাওলানা আইনুদ্দীনের সভাপতিত্বে 'জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম' প্রতিপাদ্য বিষয়ে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, বালিয়া মাদরাসার শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক, বালিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা ফজলুল করিম, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.) মাদরাসার মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান, ছনকাব্দা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন, জামিয়াতুল হুমাইরা লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসেন, তারাকান্দা জমিয়তের আহ্বায়ক মাওলানা খায়রুল ইসলাম মন্ডল, ফুলপুর জমিয়তের সদস্য সচিব মাওলানা মাহমুদুর রহমান মানিক,

শেরপুর রোডের দারুল ইহসান বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.