মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দুই গ্রাম বাদামী রংয়ের হেরোইনসহ মো. রাসেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে ফুলপুর পৌরসভার গোদারিয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল কাজিয়াকান্দা (বড়বাড়ি) গ্রামের মৃত শাহজাহান গাজী ও ফাতেমা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করা হয়। এসময় তার নিকট থেকে একটি সাদা পলিথিনের ভেতর রক্ষিত একটি পুটলায় দুই গ্রাম বাদামী রংয়ের হেরোইন উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি আব্দুল হাদি।