• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে ধান কাটার আগেই ধানের সাথে সাথী ফসল সরিষা চাষ প্রযুক্তির উদ্বোধন

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ধান কাটার আগেই ধানের সাথে সাথী ফসল সরিষা চাষ প্রযুক্তির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের কৃষক শাহাবুদ্দীনের জমিতে বিদ্যমান আমন ধানের মাঝে সরিষার বীজ ছিটিয়ে নতুন এই প্রযুক্তির উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বিষয়টি দেখে উপস্থিত কৃষকদের মাঝে উৎসাহ লক্ষ্য করা গেছে।

এসময় অন্যান্য কৃষকও তাদের জমিতে সাথী ফসল হিসেবে সরিষা চাষ করতে আগ্রহ প্রকাশ করেন। চলতি আমন ধানের জমিতে ধান কর্তনের আগেই ক্ষেতের মাঝে ধানের সাথে কৃষকরা যাতে এ নতুন প্রযুক্তি ব্যবহার করে সরিষা চাষ করতে পারেন সে বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু জানান, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রহিমগঞ্জে একটি মাঠ দিবসের আয়োজন করেছিল উপজেলা কৃষি অফিস। সেখানে প্রায় ১৬০ জন কৃষক- কৃষাণী অংশগ্রহণ করেন। মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, যেসব জমির আমন ধান কাটার পর সরিষা চাষ করার আর সময় থাকবে না ওইসব জমির মাটি যদি হালকা ভেজা থাকে তাহলে ধান কাটার ১০-১৫ দিন আগেই ওই জমির মাঝে সরিষার বীজ ছিটিয়ে দিয়ে সরিষা চাষ করা যাবে। ধান কর্তনের পরে জিপসাম, ডিএপি, বোরন, জিংক ও ইউরিয়া সারের সুনির্দিষ্ট ব্যবস্থাপনা করে সরিষার ফলন স্বাভাবিক রাখা যায় বলেও জানান তিনি।
উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, ময়মনসিংহের উপপরিচালক ড. মোছাঃ নাছরিন আক্তার বানু বলেন, আমন ধানের পরে সরিষা চাষ করলে মাটির উত্তম ব্যবহার হয়। এতে মাটির গুণাগুণ ভাল থাকে এবং শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়।
এসময় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার খায়রুল আমীন, ফুলপুর উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আল-আমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, মোফাখ্খারুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম, সুজন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা