
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে তালীমী মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর) উপজেলার শেরপুর রোড মোড়ে হাজী কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় ওই মজলিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ) মাদরাসার মুহতামিম মুফতি আজীমুদ্দিন শাহ জামালী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সংগঠন মাওলানা ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম। তালীমী মজলিসে এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শামসুল হক, পৌর যুব মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল হক তামিম, উপজেলা যুব মজলিসের সম্পাদক সংগঠন মাওলানা আব্দুল আজিজ, উপজেলা শাখার সম্পাদক প্রশিক্ষণ মাওলানা শাব্বির আহমাদ, সম্পাদক বায়তুল মাল মাওলানা আনিসুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, তারাকান্দা উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন খান জিহাদ প্রমুখ।