• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবি মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

অনলাইন ডেস্ক :

বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবি মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। এ ব্যাপারে খবর নিয়ে জানা যায়, সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদসহ তিন সাংবাদিকের নামে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)।

সংগঠনের আহ্বায়ক এম রায়হান ও সদস্য সচিব আলপনা বেগম এক বিবৃতিতে অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একইসাথে লক্ষীপুরের রামগঞ্জে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন), শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ) ও জাকির হোসেন সুমন (সমকাল) -এর মুক্তি দাবি করা হয়েছে।

এদিকে, খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি, রাজশাহীসহ বিভিন্নস্থানে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিও সংহতি প্রকাশ করেছে বিএসসি।

বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য রাঙ্গামাটিতে গত ২০ সেপ্টেম্বর সংঘটিত পাহাড়ী-বাঙ্গালী হামলায় একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর সাধন চাকমা, ডেইলি স্টারের শান্তিময় চাকমার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেই সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দাবী করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা