• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ফুলপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গোল চত্বর, বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা হয়ে হাসপাতাল পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে শেরপুর রোড মোড়ে গোল চত্বরে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।


এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে যুবদলের নেতাকর্মীরা এসে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানস্থলে এসে যোগ দেন। শোভাযাত্রায় শীর্ষ নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। এসময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মো. সানোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইসলাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিংহেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোতালেব হোসেন শহীদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক একেএম খালেদ মোশারফ (সোহাগ), উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা