• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

তারাকান্দায় যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার মধুমন কমিউনিটি সেন্টারে তারাকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপি নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মওদূদ আহমেদ।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে ও সদস্য আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সদস্য রুহুল আমিন, মাসুদ রানা খান, শামসুল হুদা তালুকদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, শ্রমিক দলের আহ্বায়ক পাভেল মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা