• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

নোয়াখালীর প্রবীণ সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ আর নেই

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আকবর আলী সোহাগ :
নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, লেখক-গবেষক ও কবি মাহমুদুল হক ফয়েজ ভাই আর নেই। তিনি আজ শনিবার (২৬ অক্টোবর) রাত আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো সময় দেখা হলে হাসিমুখে প্রাণ  খুলে কথা বলতেন ।
ফয়েজ ভাইয়ের ছেলে ফাহমিদুল হক রোদ্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উনার প্রথম জানাজা আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার শ্যামলীতে নিজ বাসার সামনে অনুষ্ঠিত হবে। সেখান থেকে দুপুর নাগাদ মরদেহ নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়নপুরে তাঁর নিজ বাসায় রাখা হবে। বাদ আসর নোয়াখালী জজকোর্ট জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিয় মাহমুদুল হক ফয়েজ ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে দৈনিক Bangladesh Pratidin ও News24 -এর পক্ষ থেকে এবং একই সাথে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) -এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন, আমিন।

* লেখক :

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ -এর নোয়াখালী জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) ‘র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা