আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
মেয়েদের জরায়ু ক্যানসার প্রতিরোধের লক্ষ্যে ফুলপুরে টিকা উদ্বোধন, পাবেন ১৭ হাজার কিশোরী
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মেয়েদের জরায়ু ক্যানসার প্রতিরোধের লক্ষ্যে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে পৌরসভার ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম-৯ম শ্রেণির ছাত্রীদের মাঝে টিকা দিয়ে এর শুভ উদ্বোধন করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। নতুন ইউএনওকে এসময় ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, নাহিদ নিগার সুলতানা, জহুরা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রথম ধাপে ৫ম-৯ম শ্রেণির ছাত্রীদেরকে ও দ্বিতীয় ধাপে ১০ বছর বয়সী থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকে এ টিকা প্রদান করা হবে। ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে মোট ১০ দিন পর্যন্ত হাসপাতালে ও স্থায়ী/অস্থায়ী টিকা কেন্দ্রে এ টিকা নেওয়া যাবে। তবে এর জন্য করোনা ভ্যাক্সিনের মত অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। 'ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ভিএএক্সইপিআই ডট গভ ডট বিডি' ওয়েবসাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করা যাবে।
এছাড়া তদারককারী ও মাঠকর্মীরা টিকা কার্ড বিতরণ করবেন। এবার ১৬ হাজার ৯১০ জন কিশোরী এ টিকা পাবেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.