• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

হালুয়াঘাটের কৃতি সন্তান মাহবূবা ফারজানা তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের হালুয়াঘাটের কৃতি সন্তান মাহবূবা ফারজানা তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে ১২ সেপ্টেম্বর ওএসডি করার পর ওই পদটি শূন্য ছিল।

বেগম মাহবুবা ফারজানার হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের পঞ্চায়েত বাড়ির মরহুম নবী হোসেন সিদ্দিকীর নাতনি ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক মরহুম মো: শামসুল ইসলাম সিদ্দিকীর মেয়ে। ফারজানার স্বামী বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য, লেখক, গবেষক ও অধ্যাপক ড. নাজমুল আমীন সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত ৪ সদস্যের অন্যতম সদস্য।

বেগম মাহবুবা ফারজানা তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় হালুয়াঘাটবাসীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা