অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক দুটি অভিযানে এক কেজি গাজাসহ নূরুন নাহার (৪০) নামে এক মহিলাকে ও ভারতীয় ৯ বোতল মদসহ রায়দুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ধোবাউড়া থানা পুলিশ তাদের আটক করে। আটক নূরু নাহার উপজেলার গোয়াতলা ইউনিয়নের বরাটিয়া গ্রামের বাসিন্দা আর রায়দুল ইসলাম উপজেলার ভেদিকুড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।
এব্যাপার ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।