অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের মুক্তাগাছায় নবারুণ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। এরপর বিভিন্ন দপ্তর পরিদর্শন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি।

জানা যায়, মঙ্গলবার (২২ অক্টোবর) মুক্তাগাছা উপজেলা পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক।
এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, মুক্তাগাছা থানা ও কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনশেষে আরও সুদক্ষভাবে দপ্তর পরিচালনার জন্য এবং জনসেবার মান বৃদ্ধি করার জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ মতবিনিময় সভায় অংশ নেন।