• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুর ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলামের বদলিজনিত বিদায়

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম বদলিজনিত কারণে ফুলপুর থেকে বিদায় নিয়েছেন। উনাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে উনাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

উনাকে বিদায়ী সংবর্ধনা জানায়, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, ভূমি অফিস, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, অফিসার্স ক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, আলেম উলামা, প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখা, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ফুলপুর ক্লিন সোসাইটি, স্বেচ্ছাসেবক সংগঠন, শিক্ষক সমিতি ও শুভসংঘসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা ও ব্যক্তি।

একই সাথে ফুল দিয়ে বরণ করা হয় নতুন ইউএনও সাদিয়া ইসলাম  সীমাকে। এসময় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানগণসহ সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা