• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

সাহাপুর মোহাম্মাদীয়া মাদরাসায় সভা ২৪ অক্টোবর, প্রধান আকর্ষণ কবি আল্লামা মুহিব খান

Reporter Name / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর বড় কুড়ের পাড়ে মোহাম্মাদীয়া তাহ্ফিজুল কোরআন আদর্শ ক্বওমী মাদরাসায় ৩৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ২৪ অক্টোবর বৃহস্পতিবার মাদরাসা ময়দানে বাদ আসর হতে শুরু হচ্ছে। এর আগে সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত পর্দার সাথে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রাখা হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করবেন শায়খে বালিয়ার খলিফা পীরে কামিল শায়খুল হাদীস জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.) মাদরাসার মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী দামাত বারাকাতুহুম। সহসভাপতিত্ব করবেন, ঢাকার আল কোরআন ও হিফজ এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন ও হালুয়াঘাটের পশ্চিম গোবরাকুড়ার বায়তুল আমান জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ফুলপুরী।


সভায় প্রধান মেহমান হিসেবে রাত ৯টায় ইসলামের ইতিহাস বিষয়ে বয়ান করবেন খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া, মোমেনশাহী -এর শায়খুল হাদীস ও মুতাওয়াল্লী আল্লামা মাহবুবুল্লাহ কাসেমী।
এছাড়া বর্তমান প্রেক্ষাপট বিষয়ে রাত ১০টায় বয়ান করবেন সভার প্রধান আকর্ষণ কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী বিশ্বে সর্বপ্রথম আল কুরআনের কাব্যানুবাদ করনেওয়ালা জাগ্রত কবি আল্লামা মুহিব খান।
সভায় রাত ১১টায় প্রধান বক্তা হিসেবে সূরা বুরুজের তাফসীর পেশ করবেন মুফতী রাফি বিন মুনির। আর রাত ১২টায় প্রধান আলোচক হিসেবে ফেরাকে বাতিলা বিষয়ে আলোচনা করবেন মুফতী রিজওয়ান রফিকী।
এতে প্রধান অতিথি হিসেবে ঢাকার মো. সেলিম আহমাদ ও বিশেষ অতিথি হিসেবে কাতার দোহা মসজিদের ইমাম সাহাপুর বড় কুড়েরপাড়ের কৃতি সন্তান হাফেজ ক্বারী ফয়জুর রহমান উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া আমন্ত্রিত ওয়ায়েজ হিসেবে ওয়াজ করবেন ফুলপুর দারুন নাজাত আদর্শ মহিলা মাদরাসার মুহতামিম মুফতী তাসনিম আহমাদ ও মোহাম্মাদীয়া তাহ্ফিজুল কোরআন আদর্শ ক্বওমী মাদরাসা মসজিদের খতীব মাওলানা মোস্তফা আল আদনান। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম বয়ান করবেন। এতে যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য মুহতামিম মুফতী ইব্রাহিম খলিল, সভাপতি মো. হানিফ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. নূরুল আমীন ও কোষাধ্যক্ষ মাওলানা আবুল বাশার সকলকে আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা