নিজস্ব সংবাদদাতা :
চলতি ২০২৪ সনের সেপ্টেম্বর মাসে চোরাচালান আটক, মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতার করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহের ফুলপুর থানার ওসি আব্দুল হাদিকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম।
সোমবার (২১ অক্টোবর) ময়মনসিংহে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে ওসির হাতে নগদ অর্থ তুলে দেন জেলা পুলিশ সুপার।
এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।