• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

সাংবাদিকদের মিলনমেলায় নতুন সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনটে দুদিন ব্যাপী সাংবাদিক মিলনমেলায় অধিকার রক্ষা, নির্যাতন-নীপিড়ন প্রতিরোধ, দলীয় লেজুরবৃত্তিহীন পেশাদারিত্ব সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)।

একুশে টিভি ও জনকন্ঠ প্রতিনিধি এম এ রায়হানকে আহ্বায়ক ও সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৯জনকে। তারা হলেন, আফজাল হোসেন (এনটিভি), শাহআলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথম আলো), মোঃ কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়াদিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)।

 

 

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজ। এ আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।


আহ্বায়ক কমিটি গঠনের প্রাক্কালে দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন, প্রথম আলো বন্ধু সভা জাতীয় কমিটির চেয়ারম্যান সাইদুজ্জামান রওসন। তাকে নবগঠিত বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)‘র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণা দেন মিনি কক্সবাজার খ্যাত দোহারের মাহমুদপুর ইউনিয়নের মৈনট ফেরিঘাটে যার আহ্বানে সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে সেই গুণী সাংবাদিক সাইদুর রহমান রিমন।

পদ্মাপাড়ে আয়োজিত সাংবাদিকদের মিলনমেলায় দলবাজিমুক্ত, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতার কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, একশ্রেণীর দলবাজ সাংবাদিকের কারণে গোটা সাংবাদিকতা আজ চরম সংকটাপন্ন্ পরিস্থিতির মুখে পড়েছে। শোচনীয় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে শুদ্ধ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে বলা হয়, গণমাধ্যমের প্রতি শতভাগ আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা নিতে হবে।

শনিবার দুপুর ১২ টায় সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত সাংবাদিক মিলনমেলায় উপস্থাপিত মূল নিবন্ধে এ কথা প্রকাশ করা হয়। সারাদেশে কর্মরত প্রধান প্রধান গণমাধ্যমের দেড় শতাধিক সংবাদকর্মীকে নিয়ে আনন্দঘন পরিবেশে দুদিন ব্যাপী এ মিলনমেলা শুরু হয়।
অনুষ্ঠানে নৌভ্রমণ, আত্মকথা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সমূহের ব্যাপারে বিশেষ সুপারিশমালা প্রনয়ণের সিদ্ধান্ত রয়েছে। কক্সবাজারের ৫৩ বছরের পেশাদার সাংবাদিক দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ মিলনমেলার উদ্বোধন করেন। এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন। বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়। একইসাথে দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাসহ নানা প্রস্তাব তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা