আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঢাকাগামী শ্যামলী বাংলা ও শেরপুরগামী ক্রাউন ডিলাক্স নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার ইমাদপুর বাজার নামক স্থানে সাত্তার রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরী করায় জনতার তোপের মুখে পড়ে ফিরে যায় তারা। পরে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমানের নেতৃত্বে ফুলপুর থানা পুলিশ ও পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের কয়েকজন হলেন, সামিয়া (৪), মালেকা (৬০), রহিম (১৮), আব্দুর রাজ্জাক (৫৫), তাওয়াফ (আড়াই বছর), রাশিদা (৬০), হামিদুল (২২), সাইফুল ইসলাম (৫২), আব্দুল মান্নান (৪৫), আব্দুল গণি (৪০), মোতালেব (৫০), রাশেদুল আলম (৩০), রাজিব (২৬), হাসান (১১), শফিকুল (২৯), আলী আকবর (৭০), আশরাফুল (৩৫), সামিউল (৩৫), বেলায়েত (৬০), রিনা (৩৫), লিটন (৪০) ও রোকসানা (২০)।
ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.