• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফেইসবুকে স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন ফুলপুর ইউএনও

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ফেইসবুকে স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী শিশু নাফিউকে হুইল চেয়ার দিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নাফিউকে অভিভাবকের মাধ্যমে তার অফিসের সামনে ডেকে এনে ওই হুইল চেয়ারটি দেওয়া হয়।
জানা যায়, শারীরিক প্রতিবন্ধী নাফিউ ফুলপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের গোদারিয়া গ্রামের হত দরিদ্র নজরুল ইসলামের পুত্র। সে জন্মগতভাবে চলাফেরায় অক্ষম। এজন্য দীর্ঘদিন ধরে সে একটি হুইল চেয়ারের আবেদন জানিয়ে আসছিল। সম্প্রতি তার দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম তার খোঁজ খবর নেন এবং তাকে ডেকে এনে আজ একটি হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি অফিসার ফারুক আহম্মেদ ও ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা