মাওলানা সাজ্জাদ শরীফ :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত ‘হলিডে পার্ক থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট’-এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

জানা যায়, প্রায় সাত শতাব্দীকালব্যাপী উসমানি সালতানাতের গৌরবময় ইতিহাস নিয়ে পাঠকনন্দিত এ গ্রন্থটির মূল লেখক মিশরের ইসলাম প্রচারক ও গবেষক ডা. রাগিব সারজানি। ঐতিহাসিক এ গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাতুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা উসলামি সালতানাতের ইতিহাস ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, উসমানি সালতানাত ছিলো উম্মাহর জন্য শেষ আশ্রয়স্থল। গৌরবময় এ সালতানাত পতনের কারণে উম্মাহর উপর নেমে আসা দুর্দশা নিয়েও কথা বলেন আলোচকবৃন্দ।

এছাড়াও আলোচনা করেন বিশিষ্ট লেখক মাওলানা আইনুল হক কাসেমী, মাওলানা রেজাউল করীম, আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর মুফতী রাশেদ আবদুল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মাদানীনগর মাদরাসার উস্তাদ সাহিত্যিক মুফতি ফারুকুজ্জামান, গ্রন্থটির অনুবাদক মাওলানা আবু মুসআব ওসমান ও বিশিষ্ট হাদিসগবেষক মাওলানা সিরাজুস সালেকীন, আলোচিত ব্যক্তিত্ব মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, বিক্রয়বন্ধু ও মোটিভেশনাল স্পিকার ডা. রাজিব আহমেদ, ক্যারিয়ার বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা রায়হানুল কবির, লেখক ও সম্পাদক সাজ্জাদ শরিফসহ বিভিন্ন লেখক, সম্পাদকবৃন্দ, মাদানীনগর মাদরাসার স্বনামধন্য সাহিত্যিক মুফতী ফারুকুজ্জামান, অনলাইন ব্যক্তিত্ব ও আলোচক মাওলানা রেজাউল করীম আবরার, লেখক মাওলানা আবদুল্লাহ আল-মাসউদ, অন্যান্য লেখক, সম্পাদক ও প্রুফরিডার।
মাকতাবাতুল হাসানের সম্পাদক আতাউস সামাদ উসমানি সালতানাতের অবদান ও উসমানিদের ইতিহাস বিষয়ে ‘উসমানি সালতানাতের ইতিহাস’- গ্রন্থের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করেছেন ও মাওলানা সিরাজুস সালেকিন দাওয়াতি কার্যক্রমে গ্রন্থের অবদান তুলে ধরেন।
উল্লেখ্য, ‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থটি ড. রাগিব সারজানি রচিত ‘কিসসাতুদ দাওলাতিল উসমানিয়া’-এর অনুবাদ। তিনি ১৭৫৫টি উৎসগ্রন্থ সামনে রেখে গ্রন্থটি রচনা করেছেন। এর মধ্যে ১২২৩টি ইংরেজি ও ৪৪৯টি আরবি গ্রন্থ। এছাড়াও রয়েছে প্রাচীন ও আধুনিক তুর্কি, ফরাসি, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, স্পেনীয়, আলবেনীয়, বসনীয়, রোমানীয়, সার্বীয়, ক্রোয়েশীয়, হাঙ্গেরীয়, পোলিশ ও ফারসি ভাষায় রচিত ৮৩টি গ্রন্থ।