• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ লালন শেখ (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাটগুদাম ব্রিজ মোড় এলাকা থেকে ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার ২০০ টাকাসহ তাকে আটক করা হয়। লালন ময়মনসিংহ কোতোয়ালি থানার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার মৃত আব্দুস ছাত্তার ও আছিয়া বেগমের পুত্র।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি লালন দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে সনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানায়, আসামী মোঃ লালন শেখের বিরুদ্ধে  ০৮টি মাদক মামলা আছে।

এক প্রেস নোটের মাধ্যমে জানানো হয়, আটক আসামি লালনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা